ইয়াবাসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার মরিচ্যা যৌথ চেক তল্লাশি চৌকিতে গতকাল মঙ্গলবার প্রায় ৬০ লাখ টাকা দামের ২০ হাজার ইয়াবা বড়িসহ এক যুবককে আটক করেছে বিজিবি। ইসমাইল হোসেন নামের ওই ব্যক্তির বাড়ি টেকনাফ উপজেলার নাজিরপাড়ায়। কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।