ইয়াবাসহ আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে সাড়ে চার হাজার পিস ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে তাঁদের আটক করে বাকলিয়া থানার পুলিশ।
আটক দুজন হচ্ছেন কিশোরগঞ্জের ভৈরব রানীবাজার এলাকার আল আমিন (৪২) ও কক্সবাজার টেকনাফের নুরুল ইসলাম (২২)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, নিয়মিত তল্লাশির সময় দুজনকে পৃথকভাবে আটক করা হয়েছে। এর মধ্যে আল আমিনকে চার হাজার পিস ইয়াবা বড়িসহ দিবাগত রাত পৌনে তিনটায় ও নুরুল ইসলামকে ৫০০ পিস ইয়াবা বড়িসহ ভোর চারটায় আটক করা হয়।