প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ফুলগাজী উপজেলায় এক হাজার পিস ইয়াবাসহ আবদুল মতিন ভূঁইয়া (৩২) ও রাশেদুল ইসলাম (৩৫) নামে দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার আনন্দপুর ইউনিয়নের খিলপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় খিলপাড়া গ্রামে অভিযান চালানো হয়। আটক দুজনের বিরুদ্ধে ফুলগাজী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ এক হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। ফেনী অফিস |