ইয়াবাসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় ১ হাজার ৮০০টি ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব। গতকাল সোমবার বহদ্দারহাটের এক রেস্তোরাঁ থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হচ্ছেন নুরুল ইসলাম ও জামাল হোসেন। তাঁদের বাড়ি কক্সবাজারের টেকনাফে। র্যাব চট্টগ্রাম জোনের উপপরিচালক ও স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বলেন, আটক ব্যক্তিরা পেশাদার মাদক বিক্রেতা। টেকনাফ থেকে নিয়মিত ইয়াবা বড়ি এনে তাঁরা চট্টগ্রামে সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের একটি রেস্তোরাঁ থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।