ইয়াবাসহ আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে দুই হাজার ২৮৬ ইয়াবাসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক দুজন হলেন কক্সবাজারের মহেশখালী উপজেলার শামলাপুরের অনিল কুমার শীল (৫২) ও কক্সবাজার সদরের ঝিলংজার বিন্ধু কুমার শীল (৪০)।
টেকনাফে বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বলেন, আজ রাতে টেকনাফ-কক্সবাজার সড়কের হ্নীলার দমদমিয়ায় তল্লাশি চৌকিতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে বিজিবির জওয়ানেরা তল্লাশি চালিয়ে দুই হাজার ২৮৬টি ইয়াবা সহ দুজনকে আটক করে। আটক দুজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।