প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বিসিক এলাকায় গতকাল বুধবার বিকেল পাঁচটায় র্যাব সদস্যরা একটি বাসে তল্লাশি চালিয়ে ২২ হাজার ৫০০ ইয়াবাসহ তিনজনকে আটক করেছেন। তাঁরা হলেন টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার মো. ইসমাইল (৩৫), ঝিমংখালী গ্রামের শাকের আহমদ (১৮) ও কক্সবাজার পৌরসভার লারপাড়ার আবুল বশর (৩৬)। টেকনাফ থেকে যাত্রীবাহী বাসে তাঁরা ইয়াবা চালান নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন।