ইয়াবাসহ আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ও কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই অভিযানে ৩ হাজার ৬০০টি ইয়াবা, ২০০ গ্রাম গাঁজাসহ চারজন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
আটক চারজন হলেন মো. সফি, মোসাম্মাত সাথি, মর্জিনা ও মো. রাসেল। তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। অধিদপ্তরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালায়। সেখান থেকে ১ হাজার ৬৫০টি ইয়াবাসহ সফিকে আটক করা হয়। এ সময় অভিযান পরিচালনাকারী ব্যক্তিদের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে আটক আসামিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। হামলার অভিযানে থাকা দুই সদস্য আহত হন।
এরপর দুপুরে আরেক অভিযানে কারওয়ান বাজার বস্তি থেকে ১ হাজার ৯৫০টি ইয়াবা বড়ি, ২০০ গ্রাম গাঁজাসহ বাকি তিনজনকে আটক করা হয়।