ইয়াবাসহ একই পরিবারের তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ইয়াবাসহ একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন দেবব্রত চক্রবর্তী, তাঁর স্ত্রী সুমি আচার্য্য ও দেবব্রতের শাশুড়ি দীপ্তি আচার্য্য। গতকাল বুধবার মধ্যরাতে নগরের বায়েজীদ বোস্তামী অক্সিজেন গোলবাগ আবাসিক এলাকার একটি বাসা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। 

বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৩০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশের কাছে ইয়াবা বিক্রির কথা স্বীকার করেছেন। তাঁদের কাছ থেকে ইয়াবা বিক্রির সাড়ে ছয় লাখ টাকাও উদ্ধার করে পুলিশ।
ওসি জানান, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বায়েজীদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রব বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।