ইয়াবাসহ কনস্টেবল আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারওয়ান বাজার রেললাইন থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে ৪৮টি ইয়াবা বাড়িসহ মাহমুদুল হাসান (২৮) নামের এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে তেজগাঁও থানার পুলিশ।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানান, মাহমুদুল হাসান পটুয়াখালীর একটি থানার পুলিশ কনস্টেবল।
তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, বিকেল চারটার দিকে তেজগাঁও থানার একটি দল কারওয়ান বাজার রেললাইনে ইয়াবা বিক্রি করার সময় মাহমুদুলকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৪৮টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে মাহমুদুল বলেছেন, তাঁর বাসা মিরপুরে। ছুটিতে তিনি ঢাকায় এসেছিলেন। তেজগাঁও থানার এসআই মশিউর রহমান বাদী হয়ে মাহমুদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা করেছেন।