ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ৩০০টি ইয়াবা বড়িসহ শাহীন মাতুব্বর (২৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে মুকসুদপুরের চণ্ডীবর্দী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি নছিমন থেকে শাহীনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ছোট নাওডুবি গ্রামে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন মিয়া বলেন, থানায় মামলা হয়েছে। শাহীনকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।