প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আনন্দ কুমার (৩৫) এবং পৌর যুবদলের সহসভাপতি আইয়ুব আলীকে (২৮) ২১টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলক কুমার (২৭) নামের তাঁদের আরেক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার রাত ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা সদরের কলেজপাড়ায় আইয়ুব আলীর বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হায়দার মো. ফয়জুর রহমান বলেন, গ্রেপ্তার তিনজনই ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।