প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে ইয়াবা সেবন ও বহনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মোহাম্মদ শরীফ (২৪), জহিরুল আলম হাওলাদার (৩০) ও রিয়াদ মাহমুদ (৩০)। তাঁদের মধ্যে রিয়াদকে ইয়াবা সেবনের দায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গতকাল সোমবার সকাল ১০টার দিকে শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে রিয়াদকে ১৩টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এর আগে একই এলাকায় অভিযান চালিয়ে ৫০০ ইয়াবাসহ শরীফ ও জহিরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।