প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে গত মঙ্গলবার রাতে পাঁচ হাজার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, রাতে টেকনাফ-বাহারছড়া সড়কের আল-হোসাইন সেন্টারের সামনে থেকে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার ইয়াবা বড়িসহ মো. সোহেলকে গ্রেপ্তার করা হয়।