ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুবর্ণপুর গ্রাম থেকে মো. সেলিম মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে এক হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শনিবার রাত ১২টার দিকে ডিবির উপপরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ ও সহিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে নিজ ঘর থেকে তাঁকে গ্রেপ্তার করেন। সেলিম উদ্ধার করা ইয়াবা তাঁর বাসার শোকেসের মধ্যে রেখেছিলেন। তাঁর বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।