ইয়াবাসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে গত বৃহস্পতিবার রাত একটার দিকে ১০ হাজার ইয়াবা বড়িসহ সৈয়দ হোসেন (১৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার নীলার ফুলের ডেইল এলাকার শামসুল আলমের ছেলে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, বৃহস্পতিবার রাতে ফুলের ডেইল এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ১০ হাজার ইয়াবা বড়িসহ একজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী, ওই মামলায় ইয়াবার মালিক রিয়াজ উদ্দিন বাবুলকে আসামি করা হয়েছে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি|