ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সেনের বাজার থেকে এক হাজার ৪০০টি ইয়াবাসহ জাহাঙ্গীর (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যা ব। গত শনিবার রাত ১১টার দিকে র্যা ব-৮-এর অধিনায়ক সুমন রঞ্জন সরকারের নেতৃত্বে অভিযান চালানো হয়। উদ্ধার করা ইয়াবাসহ ওই যুবককে ভেদরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। ভেদরগঞ্জ থানার ওসি শেখ কবিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শরীয়তপুর প্রতিনিধি|