প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ৮০ হাজার ইয়াবা বড়ি, দেড় লাখ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে নগরের বন্দর থানার নিমতলা বিশ্বরোড মোড় থেকে একটি পিকআপসহ তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৭। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. জাকির ও জসিম উদ্দিন। র্যাব জানিয়েছে, জামিনে বেরিয়ে তাঁরা আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। গ্রেপ্তার হওয়া দুজন র্যাবের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আলাউদ্দিন আলোর অন্যতম সহযোগী। র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ইয়াবাগুলো মিয়ানমার থেকে আনার কথা স্বীকার করেছেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|