ইয়াবাসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার বড় ভাই খোকন মোল্লাকে (৪৪) ১০০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বর-জালকুড়ি সড়কের সীমা ডাইং এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খোকন মোল্লাকে গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এইচ এম জসিম উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খোকনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় চারটি মামলা আছে।