ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়ায় গত রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে ১ হাজার ১০০টি ইয়াবা বড়িসহ মো. নূহু হাওলাদার (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। নূহু হাওলাদারের বাড়ি ভান্ডারিয়া পৌর এলাকায়। র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-৮-এর একটি দল অভিযান চালিয়ে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে নূহুকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর শরীর তল্লাশি করে ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়। রাতে নূহুকে ভান্ডারিয়া থানায় সোপর্দ করা হয়। ভান্ডারিয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় র্যাব-৮-এর উপসহকারী পরিচালক মসিউর রহমান থানায় একটি মামলা করেছেন। গতকাল সোমবার নূহুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।