ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে দুই হাজার ইয়াবা বড়িসহ জসীমউদ্দিন (২৭) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। গতকাল সোমবার সকালে গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর ফটকের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জসীমউদ্দিন নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের পুটিমারী গ্রামের বাসিন্দা। গোপালগঞ্জ ডিবি পুলিশের এসআই দিদার হোসেন বলেন, গোপান তথ্যের ভিত্তিতে জসীমউদ্দিনকে স্টেডিয়াম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।