প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে গত বৃহস্পতিবার রাতে ৪৯৫টি ইয়াবা বড়িসহ জব্বার আলী সরদার (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যা ব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। র্যা বের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যা বের একটি দল উত্তর দৌলতদিয়া হোসেন মণ্ডলপাড়ার এক বাড়িতে অভিযান চালায়। র্যা বের উপস্থিতি টের পেয়ে জব্বার পালানোর চেষ্টা করে। এ সময় র্যা ব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন। পরে তার বিছানার নিচে থাকা দুটি পলিথিনে মোড়ানো ৪৯৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।’ গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম বলেন, জব্বারকে শুক্রবার রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।