ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে ইয়াবা বড়িসহ কুদ্দুস মোল্যা (২৭) নামের এক তরুণকে আটক করেছে র্যা ব-৮ ফরিদপুর ক্যাম্পের দল। তিনি স্থানীয় সিদ্দিক কাজীর পাড়ার বাসিন্দা। র্যা বের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত ১১টার দিকে র্যা ব যৌনপল্লির ফরিদা পারভীনের বাড়িতে অভিযান চালায়। র্যা বের উপস্থিতি টের পেয়ে কুদ্দুস মোল্যা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে আটক করা হলে তাঁর কাছ থেকে ৫৮৫টি ইয়াবা জব্দ করা হয়। রাতেই গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে তাঁকে সোপর্দ করা হয়। গতকাল মঙ্গলবার তাঁকে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি|