ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় অভিযান চালিয়ে গত রোববার রাতে ইয়াবাসহ রেদওয়ানুল ভুট্টু (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রেদওয়ানুল উপজেলার ইসলামপুর কুশ্বশহর গ্রামের মতলেবুর রহমানের ছেলে। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, জেলা ডিবি পুলিশের সদস্যরা ৫৫টি ইয়াবা বড়িসহ রেদওয়ানুলকে আটক করে। রেদওয়ানুলের বিরুদ্ধে ডিবির কর্মকর্তা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। তাঁকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।