ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলক্ষেত থানার নিকুঞ্জ-২-এর ৮ নম্বর সড়কের ডেসকো ভবনের পেছনের রাস্তায় গত বৃহস্পতিবার ৫০ হাজার ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করছে পুলিশ। তাঁরা হলেন বকতার আহম্মেদ (৩২) ও নুর আলম (৪০)। ডিএমপির অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল গোপন খবরের ভিত্তিতে খিলক্ষেত নিকুঞ্জ-২-এর ৮ নম্বর সড়কের ডেসকো ভবনের পেছনের রাস্তায় একটি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালায়। এ সময় ওই গাড়ি থেকে ৫০ হাজার ইয়াবা বাড়িসহ মাদক ব্যবসায়ী বকতার ও নুর আলমকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে খিলক্ষেত থানায় একটি মামলা করা হয়েছে।