ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ গত মঙ্গলবার রাতে সাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র্যাব-১২-এর অধিনায়ক শাহাবউদ্দিন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩ হাজার ইয়াবা বড়ি, একটি মোটরসাইকেল, নগদ ১ লাখ ২৬ হাজার টাকাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। এঁরা হলেন জেলার বেলকুচি উপজেলার মো. মজিদ (৫০), পাবনার ঈশ্বরদীর বিপ্লব হোসেন (৪০), একই উপজেলার শহিদুল ইসলাম (৪২), টাঙ্গাইল সদরের সোলাইমান আলী (৪২), ইব্রাহিম হোসেন (২০), নাজমুল হুদা (১৮) ও রুবেল হোসেন (৩০)। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে।