ইয়াবাসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ২৩০টি ইয়াবা বড়িসহ মো. শামীম মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮-এর একটি দল। গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে শহরের মোল্লাবাড়ি সড়কের কলোনি মসজিদের পাশে অবস্থিত পুকুরপাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শামীম মিয়া গোয়ালচামট মোল্লাবাড়ি সড়ক বিহারি কলোনি মহল্লার বাসিন্দা। ফরিদপুর র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আবদুল্লাহ আল হাসান জানান, একই সময় ওই ব্যক্তির কাছ থেকে ১৩ হাজার ২৪৫ টাকা ও দুটি সিম কার্ড ভর্তি একটি সিম্ফনি মুঠোফোন সেট জব্দ করা হয়। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. নাজিমউদ্দিন বলেন, এ ব্যাপারে র্যাব বাদী হয়ে গতকাল সকালে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে।