ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় ইয়াবার ২৫০টি বড়িসহ আল আমিন ব্যাপারী (২৮) নামে এ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। গত মঙ্গলবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের মনসুরাবাদ বাসস্ট্যান্ড-সংলগ্ন সেতুর কাছ থেকে তাকে আটক করা হয়। আল আমিন ব্যাপারী ভাঙ্গা উপজেলার আলগী শাহ মুলদ্দি গ্রামের বাসিন্দা। র্যা বের এএসপি হাফিজুল ইসলাম বলেন, একই সঙ্গে আল আমিনের ব্যবহৃত একটি নিবন্ধনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে র্যা ব বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে।