ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ১০টি ইয়াবা বড়িসহ সায়েদ কালু (২৮) নামের এক ব্যক্তিকে গত মঙ্গলবার রাত ১১টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গোমস্তাপুরের চৌডালা কালীতলা গ্রামের আবদুল খলিলের ছেলে। গোমস্তাপুর থানার ওসি শেখ শাহীন কামাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বড়িসহ সায়েদকে গ্রেপ্তার করা হয়। গোমস্তাপুর থানায় মামলা করে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।