ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ইয়াবা পাচারের অভিযোগে মন্টু শেখ নামের এক ট্রাকচালককে গতকাল ভোর রাতে নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। চান্দগাঁও থানার ওসি সৈয়দ শাহজাহান কবির বলেন, কক্সবাজার থেকে আসা ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মন্টু শেখ বলেন, তিনি ঢাকা থেকে মুরগির খাবার নিয়ে টেকনাফ গিয়েছিলেন কয়েক দিন আগে। সেখান থেকে ফেরার সময় ২০ হাজার ইয়াবা বড়ি নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। তাঁকে এগুলো টেকনাফের মো. তালহা ও জামাল উদ্দিন নামের দুই মাদক ব্যবসায়ী দিয়েছেন। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।