প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেলোয়ার হোসেন ও লিয়াকত আলী। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহার সিগন্যাল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ থেকে আসা একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১৫ হাজার ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন ইয়াবাগুলো টেকনাফ থেকে কম দামে কিনে ঢাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় ওই দুজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।