ইয়াবাসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বংশাল এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি (পূর্ব) বিভাগের ডেমরা জোনাল টিম বংশাল থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. মারুফ হোসেন ওরফে মিল্টন। পুলিশ জানায়, তাঁর কাছ থেকে ১ হাজার ইয়াবা বড়ি ও ৫১০টি ইনজেকশন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তি জানান, তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য, হেরোইন ও ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছেন। বিজ্ঞপ্তি।