ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর থানা-পুলিশ গতকাল শুক্রবার ৫২টি ইয়াবা বড়িসহ আল মাহমুদী ওরফে রিয়াদ (৩৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি বন্দরের রুপালি আবাসিক এলাকায়। বাবার নাম ইব্রাহীম মিয়া। পুলিশ জানায়, রিয়াদ গতকাল সকালে বন্দরের সাবদী বাজার এলাকায় ইয়াবা বড়ি বিক্রি করছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।