ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল বুধবার প্রায় ৩০ হাজার ইয়াবা বড়িসহ মো. আজিজুল ইসলাম ওরফে সাইফুল (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব। র্যা ব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম বলেন, চট্টগ্রাম থেকে ইয়াবা বড়ি বহনকারী একটি প্রাইভেট কার কুমিল্লার দিকে যাচ্ছে—এই সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যম রামপুর এলাকায় তল্লাশিচৌকি বসায় র্যা ব। সকাল ছয়টার দিকে কুমিল্লা অভিমুখী একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে তল্লাশিচৌকি অতিক্রম করে চলে যাওয়ার চেষ্টা করে। তবে গাড়িটি যানজটে আটকা পড়ে। পরে ওই গাড়িতে তল্লাশি করে ২৯ হাজার ৯৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় আজিজুলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ফেনী সদর মডেল থানায় মামলা হয়েছে।