ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ৫০০ ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি এস এম জাহাঙ্গীর আলম বলেন, গতকাল শুক্রবার বিকেলে ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী একটি বাসে তল্লাশি চালানোর সময় রেজাউল করিম (৩৮) নামের এক ব্যক্তির কাছে ৫০০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। তাঁর বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। এ ঘটনায় হাইওয়ে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফেনী সদর মডেল থানায় মামলা করেছে।