প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ফুলগাজীতে গতকাল শনিবার ১৫০টি ইয়াবা বড়িসহ মরিয়ম বেগম (৩৯) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবির উপপরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত হোসেন বলেন, গতকাল দুপুরে উপজেলার মুন্সীরহাট বাজারের পাশে উত্তর শ্রীপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মরিয়ম বেগম ওরফে মরনিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর ঘর থেকে ১৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ফুলগাজী থানার ওসি এম এম মুর্শেদ জানান, ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে ডিবি পুলিশ। এই মামলা ছাড়াও ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও কয়েকটি মামলা আছে।