ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ২ হাজার ইয়াবা বড়িসহ এক বাসযাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম জাহাঙ্গীর আলম (৪৫)। গতকাল শুক্রবার সকাল ১০টায় অক্সিজেন-হাটহাজারী সড়কের নতুনপাড়া এলাকায় বাসে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন প্রথম আলোকে বলেন, বাসে করে ইয়াবা নিয়ে এক ব্যক্তি নগরের অক্সিজেন থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন এমন তথ্য ছিল পুলিশের কাছে। পথে নতুনপাড়া এলাকায় বাসে তল্লাশি চালানো হয়। এ সময় জাহাঙ্গীর দ্রুত বাস থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন। তাঁর শরীর তল্লাশি করে ২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওসি বলেন, জাহাঙ্গীরের বাড়ি কক্সবাজারের টেকনাফে। তিনি নগরের চান্দগাঁও
এলাকায় থাকেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, ৩ হাজার টাকার বিনিময়ে হাটহাজারীতে এক ব্যক্তির কাছে ইয়াবাগুলো নিয়ে যাচ্ছিলেন তিনি।