ইয়াবাসহ গ্রেপ্তার কনস্টেবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের শিমরাইেল ৫০০ ইয়াবা বড়িসহ সিআইডির এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল বুধবার রাত সোয়া ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্য মো. সোলায়মান সিআইডি ঢাকা সদর দপ্তরে কর্মরত বলে জানিয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ অফিসের পরিদর্শক নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারের সময় সোলায়মানের সঙ্গে কোনো আইডি কার্ড পাওয়া যায়নি।