ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মুরাদপুর এলাকা থেকে ৩ হাজার ১০০ ইয়াবা বড়িসহ এমদাদুল হক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে র্যাব তাঁকে গ্রেপ্তার করে। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আমিরুল্লা জানান, মুরাদপুরের একটি হোটেলের সামনে থেকে গত রোববার রাত ১১টার দিকে এমদাদুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবাগুলো বিক্রির জন্য সেখানে অপেক্ষা করছিলেন বলে স্বীকার করেছেন।