প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে চার হাজার ইয়াবা বড়ি রাখার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম শুক্কুর আলী (২০)। গত শনিবার মধ্যরাতে নগরের খুলশী কুসুমবাগ আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যা ব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবা বিক্রির নগদ ২৯ হাজার ৫০০ টাকাও তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া শুক্কুর আলী একজন ইয়াবা বিক্রেতা। তাঁর বিরুদ্ধে খুলশী থানায় মামলা হয়েছে।