ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে ইয়াবা বড়িসহ তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার ভোররাতে নগরের পশ্চিম খুলশীর একটি বাসা থেকে ওয়াকিল হোসেন ওরফে বগা নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, গ্রেপ্তার ওয়াকিল খুলশী থানা-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে তিনটি মামলা আছে। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন হাজার ইয়াবা বড়িসহ ওয়াকিলকে গ্রেপ্তার করা হয়।