ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গরিবারঝিল গ্রামের একটি বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. জমির উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি গরিবারঝিল গ্রামে। এ ঘটনায় সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সাতকানিয়া থানার এসআই মো. মোজাম্মেল হক বলেন, জমির উদ্দিন দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত। তিনি এর আগেও ইয়াবা বড়ি ও ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়েছিলেন। তিনি জানান, জমিরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।