ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বাসে তল্লাশি চালিয়ে এক যাত্রীর কাছ থেকে ১ হাজার ১৮৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক এলাকায় তল্লাশিচৌকির পুলিশ সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। তাঁর নাম দিলীপ দাশ। কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোলায়মান প্রথম আলোকে বলেন, আনোয়ারা থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যাত্রী দিলীপ দাশের কাছ থেকে ১ হাজার ১৮৫টি ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব ইয়াবা শহরে বিক্রির জন্য নিয়ে আসার কথা তিনি স্বীকার করেন। এ ঘটনায় থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।