ইয়াবাসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ইয়াবা রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, কামাল হোসেন (৪২) নামের ওই ব্যক্তিকে গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরের কর্ণফুলী শাহ আমানত সেতুর উত্তর পাশ থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে তিন হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর প্রথম আলোকে বলেন, কক্সবাজার থেকে একটি বাসে করে এসে শাহ আমানত সেতু এলাকায় নেমে চলে যাওয়ার সময় এক ব্যক্তিকে সন্দেহ হলে পুলিশ তল্লাশি করে। এ সময় তাঁর কাছ থেকে তিন হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।