ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবা বিক্রির অভিযোগে মো. হেলাল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গত রোববার রাতে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক আমিরুল্লা প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে এক হাজার ইয়াবা বড়ি ও একটি ছুরিসহ হেলালকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম