ইয়াবাসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকায় একটি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। তাঁর নাম জসিম উদ্দিন। গাড়িটি চালাচ্ছিলেন তিনি। গতকাল সোমবার বিকেলে নগরের দেওয়ানহাট ওভারব্রিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। গ্রেপ্তার জসিমের বাড়ি কক্সবাজারের উখিয়ায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফ থেকে ইয়াবা এনে নগরে বিক্রি করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।