ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দুই হাজার ইয়াবা বড়িসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে নগরের আনসার ক্লাবের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর নাম কবির হোসেন। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কক্সবাজার থেকে ইয়াবা এনে নগরে বিক্রির কথা স্বীকার করেছেন কবির। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।