ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বার আউলিয়া ডিগ্রি কলেজ গেট এলাকায় গতকাল রোববার দুপুরে এক হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। আটক ব্যক্তির নাম মো. মুছা (১৬)। তাঁর বাড়ি কক্সবাজার সদরের আলী জাহাল এলাকায়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাঁকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।