প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকা থেকে দুই হাজার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম দিল মোহাম্মদ (৪৫)। গতকাল সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপপরিচালক আলী আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, দিল মোহাম্মদের বাড়ি কক্সবাজারের উখিয়ায়। সেখান থেকে ইয়াবা এনে চট্টগ্রাম নগরে বিক্রি করতেন তিনি। তাঁর বিরুদ্ধে সদরঘাট থানায় মামলা করা হয়েছে।