ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ২০ হাজার ইয়াবা বড়িসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম আবদুর রহমান। গত রোববার রাতে নগরের পলোগ্রাউন্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার আবদুর রহমানের বাড়ি কক্সবাজারের টেকনাফে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফ থেকে ইয়াবা বড়ি এনে নগরে বিক্রির কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।