ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে পাঁচ হাজার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম নুর হুদা। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল মজিদ বলেন, শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে বড় হাবিবপাড়া এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। নুর হুদা অটোরিকশার যাত্রী ছিলেন। তাঁর বাড়ি কক্সবাজার শহরের আলীর জাহান এলাকায়। তাঁর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।